Transparent Logo
<
Scroll down

haraf

হরফ
অষ্টম বর্ষ, দ্বিতীয় সংখ্যা

মুদ্রণ যে-কোনো ভাষা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নানা রকম লিপিমাধ্যম হয়ে মুদ্রিত মাধ্যম শুরু হলে লিপিতে লিখিত অক্ষরগুলি প্রমিত আকার পায় ছাপাই হরফে। সে হরফেরও বিবর্তন ঘটে কালের নিয়মে, প্রযুক্তির পরিবর্তনে। বাংলা হরফের ক্ষেত্রে সে নিয়মের ব্যতিক্রম হয়নি। ১৭৭৮-এ বিচল হরফে বাংলা মুদ্রণ শুরুর পর থেকে আজ ডিজিটাল হরফে বাংলা মুদ্রণ হওয়ার সময় অবধি ঘটে চলেছে নানা পরিবর্তন। ...

কী আছে ভিতরে

১৭৭৮ খ্রিস্টাব্দে হালেদের ব্যাকরণ বই ছাপার ভিতর দিয়ে বাংলা বিচল হরফে মু্দ্রণের শুরু। এর আগে ক’টি বইতে বাংলা হরফ ব্লকে ছাপা হয়েছিল বা কোন লিপি থেকে বিবর্তিত হয়ে বাংলা লিপির উদ্ভব হয়েছিল, এ নিয়ে বহু বিতর্ক আছে। কিন্তু এবিষয়ে কোনো সংশয় নেই যে সাহেবদের শিক্ষার উদ্দেশ্যে হেস্টিংসের অনুপ্রেরণায় রচিত হালেদের বইটি বাংলা হরফ বানানো ও ছাপায় এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। প্রথমে বিদেশি শাসকরা নিজেদের প্রয়োজনে বাংলা হরফে মুদ্রণ করলেও পরে এই ছাপা অক্ষর হয়ে ওঠে বাঙালি শিশুর প্রাইমারের হরফ, বালকের স্কুলপাঠ্য বইয়ের ছাপা লেখা, সাহিত্যসেবী ও সাহিত্যপ্রেমীদের মুদ্রিতপাঠের মাধ্যম। এছাড়াও বাংলা হরফে ছাপা ব্যবহার হত বহু কেজো বিষয়ে। ছাপার অভিজ্ঞতা বাড়ার সঙ্গে বা প্রযুক্তির প্রয়োজনে বাংলা হরফও পালটেছে। হরফ বদলানোর পাশাপাশি সংহত করা হয়েছে বাংলা হরফডালাও। প্রাথমিকভাবে বাংলা হরফ তৈরির কারিগরের নাম চাপা দেওয়ার চেষ্টা হলেও ধীরে প্রকাশ্যে তাঁরাই হয়ে ওঠেন বাংলা হরফ ঢালাইয়ের বিশ্বকর্মা। পঞ্চানন কর্মকারের ঐতিহ্য বহনকারী সেসব কারিগরদের বলভরসায় কাঁচামালের সংস্থান করতে পারা বাঙালির জীবনজীবিকার একটা উপায় হয় মুদ্রণ ও হরফনির্মাণ। তাই ছাপাখানার পাশে বা অন্যত্র অনেক মালিকেরই ছিল হরফের ফাউন্ড্রি। ধীরে প্রযুক্তির বদলের সঙ্গে গত শতকের তিনের দশক থেকে চালু হয় লাইনোটাইপ হটমেটাল ছাপার ব্যবস্থা। সে ব্যবস্থা পালটিয়ে গত শতকের আটের দশকে স্থান করে নেয় ফোটোটাইপসেটিং। আর ছাপার অন্যান্য প্রযুক্তিকে সরিয়ে বর্তমানে প্রায় একচেটেভাবে চলছে ডিজিটাল প্রযুক্তি। বর্তমান সংখ্যায় বাংলা মুদ্রণের এই কালপর্বে বাংলা হরফের নির্মাণ ও বিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে অতীত ও বর্তমানের বেশ কিছু নিবন্ধের মাধ্যমে। অতীতের লেখাগুলি সরাসরি স্মৃতির ধুলো ঝেড়ে সেকালের চিন্তাবিদ-গবেষকদের কথা আরেকবার আমাদের স্মরণ করিয়ে দেবে। পাশাপাশি নতুন লেখাগুলিতে আমরা পাব বর্তমান চিন্তাবিদ-গবেষক-হরফনির্মাতাদের বিশ্লেষণ ও সরাসরি অভিজ্ঞতার ফসল।

প্রকাশকাল: জুন ২০২৫
প্রচ্ছদ ও শিল্প-নির্দেশনা: সোমনাথ ঘোষ
সম্পাদক: সৈকত মুখার্জি

বিষয়সূচি

বাঙ্গলা অক্ষর
• রামগতি ন্যায়রত্ন
বাংলার পুরানো অক্ষর
• হরপ্রসাদ শাস্ত্রী
ছাপায় প্রথম বঙ্গাক্ষর
• অমূল্যচরণ বিদ্যাভূষণ
বাংলা ছাপার হরফের জন্মকথা
• ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
বাংলা ছাপার হরফ
• চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়
Letter To Babu Ishwar Chandra Bidyasagor On Bengali Typography
• JOHN MURDOCH
... বাঙ্গালা বর্ণমালা সংস্কার
• অজ্ঞাতনামা
বা˚গলা অক্ষর
• যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি
বর্ণমালার অভিযোগ
• ললিতকুমার বন্দ্যোপাধ্যায়
কলের লেখা
• পদ্মনাথ ভট্টাচার্য্য
বাংলা টাইপরাইটার বা লিখিবার কল
• হেমচন্দ্র মুখোপাধ্যায়
বাঙ্গলা লিখনযন্ত্র বা টাইপরাইটার
• অজ্ঞাতনামা
বাংলার বেখাপ বর্ণমালা
• সুরেন্দ্রনাথ ঠাকুর
ভারতের লিপিসমস্যা
• নিরঞ্জন নিয়োগী
ভারতে লিপি-সমস্যা: উত্তর-প্রত্যুত্তর
• সুধীরচন্দ্র আচার্য্য, উমাদাস গুপ্ত, নিরঞ্জন নিয়োগী
বাংলা অক্ষরের সংস্কার
• রাজশেখর বসু
বাংলা লিপির সংস্কার
• সুধীরকুমার চৌধুরী
বাঙ্গালা নবলিপি
• যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি
বাঙলা নবলিপি
• করালীকুমার কুণ্ডু
বাংলা টাইপ ও কেস
• অজরচন্দ্র সরকার
বাংলা লিপি
• সুধীরকুমার চৌধুরী
বাংলালিপির সংস্কার
• মণীন্দ্রনাথ রায়
বাঙ্গলা লিপি-সংস্কার
• যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি
লিপিভারতী—সাক্ষরতার মূল ভিত্তি
• সতীশচন্দ্র গুহঠাকুর
হরফ সমস্যা
• ফেরদাউস খান
বাংলা লিপি সংস্কার
• শুভেন্দুশেখর মুখোপাধ্যায়
বাঙলা বানান ও লিপিসংস্কার
• মোফাজ্জল হায়দার চৌধুরী
লাইনো মেসিনে ছাপা বনাম সাধারণ ছাপা
• মনোজকুমার মিত্র
বাংলা মুদ্রণের দুশ বছর ও বাংলা বর্ণমালার সংস্কার
• দীপঙ্কর সেন
বাংলা হরফ সংস্কার বিষয়ক প্রস্তাব
• প্রসূন দত্ত
হরফ-বদল
• শিবপ্রসাদ সমাদ্দার
হরফ নির্মাণ ও বিপণন
• শঙ্কর রুদ্র
হরফনামা
• সুদীপ সিংহ
হারিয়ে যাওয়া সিসার হরফ, হারানো হুনরমন্দি
• আবু জার মোঃ আককাস
বই, লে-আউট ও হরফসজ্জার কয়েকটি দিক
• অরণ্য সেনগুপ্ত
অঙ্গুলি-ছোঁওয়া বাণী: দৃষ্টিলাভের বিন্দুসাধনা
• বরুণ চট্টোপাধ্যায়
ভারতের অন্ধ-শিক্ষায় রামানন্দ চট্টোপাধ্যায়ের দান
• অজ্ঞাতনামা
হরফের যুক্তি ও প্রযুক্তি: বিশের শতকে বাংলা লেখা
• প্রজিতবিহারী মুখোপাধ্যায়
সরস্বতী প্রেস থেকে ‘সংসদ স্বচ্ছ’
• হরপ্পা প্রতিবেদন
একুশ শতকে বাংলা লেখার জন্য ডিজিটাল টাইপফেস তৈরি ও ফন্টের বিকাশ
• ফিয়োনা জি. ই. রস
কম্পিউটারে বাংলা লেখার আদিপর্ব
• পলাশ বরন পাল
কম্পিউটারে বাংলা লেখার নতুন প্রতিশ্রুতি
• ডঃ দিলীপকুমার দত্ত
কম্পিউটারে বাংলা লেখা
• পলাশ বরন পাল
বাঙালির হরফচর্চার হাল-হকিকত
• পবিত্র সরকার
‘পারফেক্ট টাইপিস্ট’ ও বাংলা হরফ
• হরপ্পা প্রতিবেদন
লাইনোটাইপ থেকে ডিজিটাল
• রিকার্ডো ওলোকো
‘নাটক’ হরফের ইতিকথা
• তথাগত বিশ্বাস
অক্ষর, আমার মুখ
• হিরণ মিত্র
বাংলা হরফের উদ্বর্তন ও বিবর্তন
• সৈকত মুখার্জি


 

গ্রাহক হোন
হরপ্পার গ্রাহক হতে গেলে দুটি সংখ্যার জন্য মোট ন’শো টাকা দিতে হয়। (অতিরিক্ত ডাকমাশুল লাগবে না)
যোগাযোগ করুন ই-মেলে অথবা ফোনে কথা বলুন।

সরাসরি প্রাপ্তিস্থান
• হরপ্পার পরিবেশক পশ্চিমবঙ্গে অক্ষর প্রকাশনী, ১৮এ টেমার লেন, কলকাতা-৯ ও বাংলাদেশে বাতিঘর।
• কলেজস্ট্রিটে পাতিরাম, ধ্যানবিন্দু, দেজ, দে বুকস্টোর, উল্টোডাঙায় সুনীলদার দোকান, রাসবিহারী মোড়ে কল্যাণদার দোকান, রিড বেঙ্গলি বুক স্টোর, শান্তিনিকেতনে রামকৃষ্ণর দোকানের মতো বহু স্টলে হরপ্পা নিয়মিত পাওয়া যায়। এছাড়া অনলাইনে হরপ্পা বিক্রি হয়।
• পত্রিকা পেতে আপনি দপ্তরেও মেল করতে পারেন।

বৈদ্যুতিন পুস্তিকা
করোনার আক্রমণে অন্তরীণ অবস্থায় ১ বৈশাখ ১৪২৭ থেকে ‘হরপ্পা’-র বৈদ্যুতিন পুস্তিকা প্রকাশের সূচনা। এই পুস্তিকা নিজেদের ওয়েবসাইট, সামাজিক মাধ্যম, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। দেখবেন চলুন...